বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের গোপালগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর খোন্দকার মোঃ নাসিরউদ্দিনকে সভাপতি ও অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের গোপালগঞ্জ আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে ।
শনিবার ২ জানুয়ারি সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাপতিত্বে টার নিজ বাসভবনে অনুষ্ঠিত সভায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারিপুর, শরীয়তপুর ও বাগেরহাটকে নিয়ে ৬ জেলার সমন্বয়ে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উক্ত আঞ্চলিক কমিটি গঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলী ও অধ্যাপক মোঃ মিজানুর রহমান ।
পরে বিকাল ৪ টায় নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ।

