সাপাহারে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ৫ কেজি গাঁজা সহ একই পরিবারের তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো পত্নীতলা উপজেলার ধুরপিট রওজাপাড়া গ্রামের দিনেশ চন্দ্র বর্মন (৫০), তার দুই ছেলে নির্মল বর্মন (৩০) ও ময়েশ্বর বর্মন (২৬)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃরেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার দুকুড়িপাড়া করবল্লা কবরস্থানের পার্শ্বে ৫ কেজি গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন থানার এসআই মামুনুর রশিদ, এসআই আমিনুর ইসলাম, এএসআই এমদাদুল হক, এএসআই মাফিজুর রহমান ও এএসআই বায়েজীদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স।রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর পরেরদিন সকালে তাদেরকে নওগাঁ কোর্টে প্রেরন করা হয়।

  •  
  •  
  •  
  •