বছরে ৫টি উৎসব ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযোদ্ধারা এখন বছরে পাঁচটি উৎসব ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

১৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে নকলা পৌর শহরে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক জানান, দুটি ঈদ বোনাসের পাশাপাশি বাংলা নববর্ষ, মহান বিজয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের একটি করে উৎসব বোনাস দেয়া হবে।

আ. ক. ম মোজাম্মেল বলেন, প্রত্যেক অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্যে ১৫ থেকে ১৮ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের সকল চিকিৎসার ব্যয়ভাড় ইতিমধ্যেই সরকার গ্রহণ করেছে। পাকিস্তান আমলে এদেশে ২১ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। বর্তমানে এ থেকে উতড়িয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নিত করেছে।

উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

  •  
  •  
  •  
  •  

Tags: