নওগাঁয় বাসের চাপায় যুবকের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সাপাহার সড়কের মামুদপুর নামক এলাকায় আল-আমিন (২৬) নামের যুবকের বাসের ধাক্কায় সোমবার বিকেলে ঘটনা স্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত যুবকের বাড়ি পত্নীতলা বাজার গ্রামে তাঁর পিতার নাম মুন্সি রহমান। পত্নীতলা উপজেলা পুলিশ পরিদর্শক এএসএম সিদ্দিকুর রহমান (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

