কুড়িগ্রামে শিক্ষকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় সংগীত শুদ্ধভাবে চর্চার জন্য কুড়িগ্রামে সরকারী বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুড়িগ্রাম টাউন হলে এ কর্মশালার আয়োজন করে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তবারক উল্যাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক ছানালাল বকসী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সুব্রতা রায়, প্রবীন শিক্ষক মাহাবুবার রহমান মমিন প্রমুখ।
দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়।

