কাস্টমস কর্মকর্তা একদিনের রিমান্ডে
নগদ টাকাসহ দুদকের হাতে গ্রেফতার চট্টগ্রাম কাস্টমসের স্টাফ শাখার রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুদক কর্মকর্তারা কাস্টম কর্মকর্তা নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নিকট ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। শুনানি শেষে আদালত একদিন মঞ্জুর করেছেন।
গত ১০ জানুয়ারি চট্টগ্রাম কাস্টম হাউজে অভিযান চালায় দুদক। সে সময় রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনের অফিসের আলমারি থেকে ৬ লাখ টাকা জব্দ করেন দুদক কর্মকর্তা। টাকার উৎস জানতে চাইলে সঠিক কোনো জবাব দিতে পারেন নি নাজিম উদ্দিন। এরপরই তাকে আটক করা হয়।
এ ঘটনার পর পরই চট্টগ্রাম কাস্টমস্ থেকে নাজিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

