গাইবান্ধা লেডিস ক্লাবের উদ্যোগে গরীর-অসহায় নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা লেডিস ক্লাবের উদ্যোগে সাদুল্যাপুর উপজেলার গরীর-অসহায় নারীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সাদুল্যাপুর কেএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আকতার বানু লাকী।

এতে প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি মিসেস জেলা প্রশাসক মুসলিমা নার্গিস মিলি। বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সহ-সভাপতি মিসেস অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হাসনা হেনা তারা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিসেস মমতাজ পারভিন, লেডিস ক্লাবের যুগ্ন সম্পাদক গাইবান্ধা পৌর মেয়র মিসেস জেসমিন মাসুদ রানী ও লেডিস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিসেস রিজিয়া আকতার বিউটি।
এসময় সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লা আল মামুন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, সাদুল্যাপুর সাদুল্যাপুর কেএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আফলাক হোসেন সিন্টু, প্রধান শিক্ষক পলাশ চন্দ্র সরকারসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক সাংবাদিক মোস্তাফিজার রহমান ফারুক। শেষে সাদুল্যাপুর উপজেলা বিভিন্ন এলাকার দুই শতাধিক গরীর-অসহায় নারীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •