ঝিনাইদহে সংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের সময় ও সমাজের কথার প্রতিনিধি নয়ন খন্দকারের উপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও স্মারক লিপি পেশ করেছে স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ। সোমবার দুপুরে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক জামির হোসেন, সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম, কামাল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য শিপলু জামান, কালীগগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইসরাইল হোসেন, উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি রিপন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মানবাধীকার কর্মী শিবুপদ বিশ্বাস, জাতীয় গণফ্রন্টের ঝিনাইদহ জেলা নেতা নজরুল ইসলাম, সিপিবি নেতা ফনি ভুষণ প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

উল্লেখ্য গত ২ ডিসেম্বর রাতে সাংবাদিক নয়ন খন্দকারের উপর ৪ ফেব্র“য়ারি রাতে উপজেলা পরিষদ অভ্যন্তরে ব্যাটমিন্টন খেলার সময় মেয়র বিজুর ভাই ডাবলুর নেতৃত্বে ৫/৬ জনের দৃর্বৃত্ত তার উপর হামলা করে হত্যা চেষ্টা চালায়।

  •  
  •  
  •  
  •  

Tags: