ময়মনসিংহে মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা!

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দেড় বছরের মেয়ে শিশুকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন শিশুটির বাবা। আজ মঙ্গলবার ( ৯ফেব্রুয়ারি ) ভোরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়ে শিশুটির নাম রাবেয়া। তার বাবার নাম জামিল হোসেন (৪০)। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পারিবারিক কলহের জেরধরে মঙ্গলবার ভোরে শিশু রাবেয়াকে ছুরিকাঘাত করেন বাবা জামিল। এতে ঘটনাস্থলেই শিশু রাবেয়া নিহত হয়।

ওসি আরো বলেন, মেয়েকে ছুরিকাঘাতের পর নিজেকেও আঘাত করেন জামিল। এমনকি তিনি বিষও পান করেন। এতে তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ভালুকা থানা পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতল ( মমেক ) মর্গে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •