কুড়িগ্রামের যাত্রাপুর সীমান্তের ২ লক্ষ টাকার গবাদি পশুর ঔষধ আটক করেছে বিজিবি

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর সীমান্ত এলাকা থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ভারতীয় গবাদি পশুর ঔষধ আটক করেছে বিজিবির সদস্যরা।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের যাত্রাপুর বিওপির নায়েক মোঃ কাঞ্চন মোল্লা এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে বুধবার বিকাল ৩টায় চরযাত্রাপুর নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে ১ জন লোক মাথায় বস্তা নিয়ে পায়ে হেঁটে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ভারতীয় ট্যাবলেট ডেক্সামেথাসন ৫০০০ পিস এবং সিপ্রোট্রাডিন ৫০০০ পিস মোট ১০,০০০ পিস ট্যাবলেট আটক করে যাহার মোট মূল্য ২ লাখ টাকা।

কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন, আটককৃত ট্যাবলেট কাস্টম অফিসে জমা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •