বর্ষ সেরা সাংবাদিকের সম্মাননা পেলেন মানবজমিনের ভূঞাপুর প্রতিনিধি কামাল

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক প্রগতির আলো পরিবারের পক্ষ থেকে বর্ষ সেরা সাংবাদিকের সম্মাননা পেয়েছেন দৈনিক মানবজমিনের ভূঞাপুর প্রতিনিধি ও ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন।

বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দৈনিক প্রগতির আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.মাহবুব হোসেন, সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট আতাউর রহমান রহমান আজাদ, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরানসহ সাংবাদিক, শিক্ষাবিদ ও প্রগতির আলো পরিবারের সদস্যবৃন্দ।

  •  
  •  
  •  
  •