ইচ্ছেমত দখল হয়ে যাচ্ছে ঝিনাইদহের চিত্রা নদীর
ঝিনাইদহ প্রতিনিধিঃ
যত্নের অভাবে এমনিতেই মরণাপন্ন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্রা নদী। তারপরও শুধুমাত্র অসাধু ব্যক্তিদের কারনে নদীটির অবস্থা যেন আরও কাহিল হয়ে পড়েছে। সকলের চোখ এড়াতে দখলকারীরা প্লাষ্টিকের চট দিয়ে নির্মান কাজ আড়াল করে রেখেছেন। চলছে দ্রুত গতিতে পাঁকা ভবন নির্মানের কাজ। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের পুরাতন ব্রীজের পাশে নদীর ভিতর থেকে পিলার উঠিয়ে তার উপর নির্মান করা হচ্ছে এই পাঁকা ভবন।
অবশ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই নির্মান কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন।
কিন্তু স্থানিয়রা দাবী করেছেন, ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে গেছে চিত্রা নদী। এই নদীতে শহরের মধ্যে রয়েছে একটি সেতু। এই সেতুর দুই ধারে নদীর জায়গা দখল করে পাঁকা দোকান তৈরী করেছেন একাধিক দলখকারী। দীর্ঘ সময়ে এই দখলের পরিমান বেড়েছে। চটের আড়ালে এতোদিন দিনের বেলাতে কাজ চললেও এখন রাতের আধাঁরে কাজ চালানো হচ্ছে।
দখলদার বার্মিজ সুজ এর মালিক সামছুল ইসলাম দাবি করেছেন তারা সামনে ৫ ফুট ছেড়েছেন, আর ব্যবসার প্রয়োজনে পেছনে ১২ থেকে ১৩ ফুট দখল করেছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা জানান, এটা সরকারি সম্পত্তি, সরকারের ঘরে ফেরতের জন্য প্রয়োজনে উচ্ছেদ অভিযান করা হবে। তিনি বলেন, সামনে ছাড়তে হয়েছে বলে পেছনে নদী দখল করে ঘর করবে এটা হতে পারে না।

