নাটোরে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
১০ম গ্রেড বেতনস্কেল বাস্তবায়নের দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা ইউনিটের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা ইউনিটের সভাপতি নীরেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহ-সভাপতি রহমত আলী সরকার, যুগ্ম সম্পাদক নিতাই পদ প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মিলন কুমার গুহ, উপজেলা ইউনিট সভাপতি সুনীল কুমার সরকার, মজিবর রহমান, মনিরুজ্জামান খান, আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সালের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রনালয়ের অধীনস্থ সকল ডিপ্লে¬ামা কৃষিবিদ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদধারীদের ১০ম গ্রেড বেতনস্কেলসহ ২য় শ্রেণীর পদমর্যাদা ঘোষণা করেন। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। তারা অবিলম্বে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: