ঝিনাইদহে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার
আহমেদ নাসিম আনাসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা ইটভাটা এলাকায় পুলিশের সাথে অপহরণকারীদের বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর থেকে অপহরণের ৮ দিন পর আরিফুল ইসলাম (২৪) নামের এক কলেজ ছাত্রকে শৈলকুপা থেকে উদ্ধার করেছে পুলিশ। সেসময় পুলিশের সাথে গুলিবিনিময়ে অপহরণ কারী আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৫) গুলিবিদ্ধ হয়েছে। অপহৃত আরিফুল ইসলাম মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, গত বুধবার আরিফুল ইসলামকে অপহরন হয়। তারপর থেকে অপহরনকারীরা আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরপর অপহৃত পরিবার শৈলকুপা থানা পুলিশকে জানায়।
পরে পুলিশ মোবাইল ট্র্যাকিংএর মাধ্যমে অপহরনকারীদের অবস্থান জানতে পেরে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত অপহরণকারী আশরাফুলকে থানায় নিয়ে আসার সময় হরিহরা ইটভাটা এলাকায় এসে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকে ওঅপহরনরীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়ের সময় আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়।
পরে সেথান থেকে আহত আশরাফুলকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে হয়েছে।

