বিজ্ঞানীরা ৩৫ প্রকারের লিলিয়াম ফুল উদ্ভাবন করছেন
নিউজ ডেস্কঃ
ফুলচাষে এখন জনপ্রিয়তা অর্জনের দিকে এগোচ্ছে বাংলাদেশ। আর এটিতে আগ্রহী করে তুলতে কাজ করছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে ৩৫ প্রকারের লিলিয়াম ফুল উদ্ভাবন করেছেন গবেষকরা।
কৃষক পর্যায়ে ফুল চাষ সম্প্রসারণের কথাওে জানান বিজ্ঞানিরা। আড়াইশো জাতের ফুল নিয়ে গবেষণা করছেন, উদ্যানতত্ত্ববিদরা। আর সারা দেশে ফুল চাষের সাথে জড়িত প্রায় ৫ লাখ মানুষ।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব কেন্দ্র। ২০১৫ সাল থেকে নানা জাতের ফুল নিয়ে গবেষণা করছেন এখানকার বিজ্ঞানীরা।
টিউলিপ, চন্দ্রমল্লিকা, সিলভিয়া, ক্যাকটাসসহ নানা জাতের ফুল নিয়ে গবেষণার ধারাবাহিকতায় এবার মনোযোগ বিদেশি ফুল লিলিয়ামে।
বিজ্ঞানীরা বলছেন, বাহারি রঙের ৩৫ প্রকার লিলিয়াম উদ্ভাবন করেছেন তারা; যার দু’টি তুলে দেয়া হয়েছে কৃষকদের হাতে।
দেশে প্রতিনিয়তই কমছে কৃষি জমি। এমন বাস্তবতায় আর্শীবাদ হয়ে উঠতে পারে ফুলচাষ।

