কুড়িগ্রামে চাকুরী দেয়ার নামে প্রতারনা: ৩ জন আটক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে এসএসএফ পরিচয়ে চাকুরী দেয়ার নামে প্রতারনার সময় ৩ জন আটক করেছে কুড়িগ্রাম থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম শহরের ডিকে আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কচুয়া চাঁদপুরের মোস্তফা কামালের ছেলে তোহা হোসাইন, চট্রগ্রাম হাটহাজারীর হাজী আলী আহমেদের ছেলে আলমগীর হোসেন ও রায়পুর লক্ষীপুরের মুত আব্দুর রশিদের পুত্র হারুন উর রশিদ।

পুলিশ জানায়, প্রতারক চক্রটি তোহা হোসাইনকে এসএসএফ’র সেকেন্ড লেফটেনেন্ট সাজিয়ে স্থানীয় ২জন এজেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন দপ্তরে চাকুরী দেয়ার নামে এক জনের নিকট ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে অপর একজনের কাছে টাকা নেয়ার সময় তার সন্দেহ হলে সে পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে পুলিশ তাদের গ্রেফতার করে প্রতারনার মামলা দিয়ে কোর্টে চালান করে।

এব্যাপারে কুড়িগ্রামের এএসপি সার্কেল মাসুদুর রহমান জানান, নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের হারবাল চিকিৎসক নুর রহমানের মাধ্যমে ঐ এলাকার আবু বককরের নিকট থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে অপর এক ব্যক্তির নিকট টাকা নেয়ার সময় তার সন্দেহ হলে পুলিশে খবর দেয়। শহরের ডিকে হোটেল থেকে তাদের আটক করে কুড়িগ্রাম সদর থানায় প্যানাট কোর্টের ৪১৯, ১৭০ ও ১০৯ ধারায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

  •  
  •  
  •  
  •