ঝিনাইদহে প্রবাসী সাইফুলের বাড়িতে শোকের মাতম

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
সৌদি আরবে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে যেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একই পরিবারের দুজন। মা শিউলি বেগম ও তার ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ওমর আল সাইন। আহত হয়েছে পিতা সাইফুল ইসলাম ও কন্যা শাম্মি খাতুন। অন্যরা হাসপাতালে ভর্তি আছেন। হঠাৎ মৃত্যু সংবাদ গ্রামের বাড়ি এলে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

বড় মেয়ে সুমাইয়া খাতুন জানান, ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়া এলাকার সাইফুল ইসলাম প্রায় ১৮ বছর আগে সৌদি আরব যান। প্রবাসী সাইফুল ইসলাম সেখানে ওয়ার্কশপের দোকান দিয়ে ব্যাবসা করে আসছিলেন। স্ত্রী শিউলি, ২ কন্যা সুমাইয়া, শাম্মি ও ১ পুত্র ওমর আলী সাইন নিয়ে তাদের পরিবার ছিল সুখের সংসার। গত প্রায় ১ মাস আগে পরিবারের ৩ সদস্যদের সৌদি আরব নিয়ে যান ্ওমরাহ হজ্জ পালনের উদ্দ্যেশে। চলতি মাসের ১৮ ফেব্র“য়ারী তারা সকলে মিলে পালন করেন ওমরাহ হজ। সেখানে শনিবার সৌদিআরবে এক মর্মন্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে মারা যায়।

ভাস্তে তুহিন জানান, আব্বাস উদ্দিন ও সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা পবিত্র ওমরাহ পালন শেষে মক্কা থেকে তাদের কর্মস্থল রিয়াদে ফিরছিল। পথে মক্কা-রিয়াদ রোডে একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। নিহতদের লাশ আল খাঁচরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  •  
  •  
  •  
  •