সিটি স্ক্যান করে ফিরলেন খালেদা জিয়া, বাসা থেকেই নেবেন চিকিৎসা
নিউজ ডেস্কঃ সিটি স্ক্যান শেষে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তিনি বাসায় ফিরেন।
রাত পৌনে ১০টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। রাত ৯টা ২৫ মিনিটে গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’ থেকে খালেদাকে বহনকারী গাড়ি বেরিয়ে ৯টা ৪০ মিনিটে ওই হাসপাতালে পৌঁছায়।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয়। সেখানে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এ সাবেক প্রধানমন্ত্রীর সিটি স্ক্যান করানো হয়।
সিটি স্ক্যান শেষে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া বাসায় থেকেই চিকিৎসা নেবেন। তিনি জানান, সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা।
উল্লেখ্য কারাবন্দিদশা থেকে মুক্তির পর গত বছরের ২৫ মার্চ ‘ফিরোজা’য় উঠেছিলেন বিএনপি প্রধান। তারপর আর বাসা থেকে বের হওয়া হয়নি তার। সে হিসাবে এক বছরেরও বেশি সময় অর্থাৎ ৩৮৬ দিনের মাথায় ‘ফিরোজা’ থেকে বের হন খালেদা জিয়া।

