ময়মনসিংহে ৫ দিনব্যাপী কম্পিউটার মেলার উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি:
‘হাওর জঙ্গল মৈষের শিং ডিজিটাল হচ্ছে মৈমনসিং’ এই শ্লোগানে শিক্ষা নগরী ময়মনসিংহের তৃণমূলে তথ্য প্রযুক্তিকে পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ বুধবার থেকে পাঁচদিন ব্যাপী কম্পিউটার মেলা শুরু হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি ময়মনসিংহ শাখার উদ্যোগে পুরাতন ব্রক্ষপুত্র নদের তীরে জিমনেসিয়ামে আজ বুধবার সকালে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান পাঁচদিনব্যাপী কম্পিউটার মেলা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতি ময়মনসিংহ শাখার সভাপতি শাহীন মোহাম্মদ আসিফ, মেলার আহবায়ক হাজি নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান বলেন সরকার তথ্য প্রযুক্তিকে জনগনের দৌড় গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে।

মেলায় কম্পিউটার, হার্ডওয়্যার, সফ্টওয়্যার পণ্য সামগ্রী,নেটওয়ার্ক, ড্যাটা কমিউনি কেশন, টেলিকম সেবা, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবন ধারা ভিত্তিক প্রযুক্তি সামগ্রীর ৫২টি স্টল বসেছে।

পাচঁদিনব্যাপী কম্পিউটার মেলা আগামী ২৮ ফ্রেরুয়ারি শেষ হবে।

  •  
  •  
  •  
  •