ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ
নিউজ ডেস্কঃ ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।
এদিকে করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এসময় মৃত্যু হয়েছে তিন হাজার ৬৪৫ জনের।

