কালীগঞ্জ পৌরসভায় ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঝিনাইদহ প্রতিনিধি:
আগামী ২০ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনের তফসিল অনুযায়ি (আজ) বৃহস্পতিবার ছিল বাচাই বাছাইয়ের শেষ দিন। যাচাই বাছাইয়ে ঋণ খেলাপী ও বিভিন্ন ক্রটির কারনে ৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার জাহাঙ্গীর হোসেন রাকিব।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিল পদে ১৩ জনসহ মোট ৭৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন যাচাই বাছাই শেষে ঋণ খেলাপী ও বিভিন্ন ক্রটির কারনে ৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হচ্ছেন, ১ নং ওয়ার্ডের বাবুল আক্তার ও মফিজুর শেখ। ২ নং ওয়ার্ডের মিজানুর রহমান ও ইমরান হোসেন। ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন ও আঃ মান্নান বিশ্বাস মনা ও ৮ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম।

জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার জাহাঙ্গীর হোসেন রাকিব জানান, ৫৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বুধবার বাতিল করা হয়েছে। ঋণ খেলাপী ও বিভিন্ন ক্রটির কারনে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

  •  
  •  
  •  
  •