শৈলকুপা থেকে শীর্ষ চরমপন্থি গ্রেপ্তার এসএমজি, সুটার গান ও এক’শ ৮ রাউন্ড গুলি উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রাম থেকে বাদশা লস্কর নামে এক চরমপন্থি দলের শীর্ষ ক্যাডারকে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে একটি এসএমজি, একটি ওয়ান সুটার গান ও এক’শ ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
সোমবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে ব্যাসপুর গ্রামের এমদাদ লস্করের ছেলে।
রব- ৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান, তারা গোপন সুত্রে খবর পান বাদশা অস্ত্রশস্ত্রসহ দলবল নিয়ে ব্যাসপুর গ্রামে অবস্থান করছে। রাত ৮টার দিকে র্যাবের একটি দল ওই গ্রামে অভিযান শুরু করে। বাদশার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বাদশা চরমপন্থি সংগঠন গনমুক্তি ফৌজের একজন শীর্ষ ক্যাডার। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ আছে।

