সীমান্তবর্তী সাত জেলায় কড়া লকডাউনের সুপারিশ

lock

নিউজ ডেস্কঃ ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এরইমধ্যে সাত জেলাকে কঠোর নজরদারির মধ্যে রেখেছে সরকার। সাম্প্রতিক সময়ে ওই জেলাগুলোতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে।

তাই সীমান্তবর্তী ওই সাত জেলাকে লকডাউনের মধ্যে আনতে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আজ রোববার (৩০ মে) এ বিষয় প্রজ্ঞাপন জারি হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কমিটির একজন সদস্য বলেছেন, শনিবার (২৯ মে) এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।

এর আগে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত সোমবার (২৪ মে) রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে। যা এখনো চলছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় পুরো দেশে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেলে রোববারই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: