মামুনুল হক কে কারাগারে পাঠানোর নির্দেশ
নিউজ ডেস্কঃ হেফাজত নেতা মামুনুল হককে কারাগারে পাঠানো হয়েছে। মোট ছয়টি পৃথক মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা কথিত দ্বিতীয় স্ত্রীর ধর্ষণ ও সহিংসতার চারটিসহ মোট ছয়টি মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের তিনদিন করে মোট ১৮দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
আজ শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।মামুনুল হকের বিরুদ্ধে করা ৬ মামলার ৩ টি করেছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ২ টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই), এবং বাঁকি ২ টি সিআইডি র।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে বাংলাদেশে আসাকে কেন্দ্র করে করে হেফাজত ইসলাম দেশ ব্যাপী ব্যাপক তান্ডব চালায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় ঢাকা,ব্রাহ্মনবাড়িয়া এবং হাটহাজারী।এরপর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টকাণ্ডে মামুনুল হককে নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয় এরই প্রেক্ষিতে মামুনুল হককে গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

