বাংলাদেশের ব্যবসা পরিচয়পত্র নম্বর (বি আই এন) পেল ফেসবুক
জাতীয়ঃফেসবুককে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ রোববার মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধন দিয়েছে।
রাজস্ব বোর্ডের ফিল্ড অফিসের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার জানান,ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড এবং ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসা পরিচয় নম্বর (বিআইএন) পেয়েছে।
এর দুই সপ্তাহ আগে গুগল এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন অনুমোদন পায়।আজকে ফেসবুক তাদের বিআইএন নম্বর পেলো।
এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের প্রতিনিধি অফিস স্থাপন করতে রাজি ছিল না।
তারা গোপনীয়তা ও সুরক্ষা ঝুঁকির কারণে গ্রাহকদের তথ্য সম্বলিত বিক্রয় তথ্য এজেন্টকে দিতে কিংবা এনবিআরকে পরোক্ষ কর বা ভ্যাট দিতে আগ্রহী ছিল না।
গত বছরের শেষের দিকে এনবিআর সিদ্ধান্ত নেয়, এসব প্রতিষ্ঠানকে দেশে অফিস না নিলেও সরাসরি কর নেটওয়ার্কের আওতায় আনবে। যা আজ অফিসিয়াল সম্ভব হলো।বাংলা

