যেভাবে বিয়ে হয়েছিল হিন্দু সৌমেন ও মুসলিম আসমার

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে নারী ও তার শিশুসন্তানসহ তিনজনকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আটক হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায়।

সৌমেন রায় সর্বশেষ খুলনার ফুলতলার থানাতে কর্মরত ছিলেন। ঘাতক সৌমেন রায়ের বাড়ি মাগুরা জেলার আরপাড়ায়। রোববার দুপুর ১১টার দিকে শহরের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরকীয়ার কারণে এই হত্যার ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত আসমা এএসআই সৌমেন রায়ের দ্বিতীয় স্ত্রী। সৌমেন রায় প্রথম স্ত্রীর পক্ষের দুই সন্তানের জনক। সৌমেন রায় আসমার তৃতীয় স্বামী। নিহত শিশু রবিন আসমার দ্বিতীয় স্বামী রুবেলের সন্তান। নিহত আসমার প্রথম স্বামীর পক্ষেরও একটি সন্তান রয়েছে। শাকিলের সাথে আসমার সম্পর্ক ছিল বলে গুঞ্জন রয়েছে।

নিহত শাকিলের মা জানান, শাকিল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। সে অনার্স ৩য় বর্ষে পড়ালেখা করছে পাশাপাশি বিকাশ কোম্পানিতে চাকরি করে।

একাধিক সূত্রে জানা গেছে, নিহত আসমার মা হাসিনার নামে চার বছর আগে কুমারখালী থানায় একটি মামলা হয়। এ মামলার সূত্র ধরে এএসআই সৌমনের সাথে আসমার মা হাসিনার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। এর একপর্যায়ে আসমার সাথেও এএসআই সৌমেনের সম্পর্কের সৃষ্টি হয়। তা পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের এ সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। এদিকে এএসআই সৌমেন রায় হিন্দু আর আসমা মুসলিম মেয়ে। তবে হিন্দু মুসলিমের বিয়েটা কিভাবে হলো এটা নিয়ে জনমনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে নিহত আসমার বাবা আমির হোসেন জানান, আমি বিয়ের বিষয়ে কিছু জানি না। বেশ কিছু দিন আগে বাড়িতে এসে সৌমেনকে দেখতে পাই। তখন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলে আমার স্ত্রী বলল, ওটা তোমার জামাই। আমি এতটুকুই জানি।

নিহত আসমার ভাই হাসান জানায়, শাকিলের সাথে আসমার মাঝে মধ্যে ফোনে কথা হতো। সৌমেন রায় এই ব্যাপার নিয়ে তার বোনকে সন্দেহ করত। এর আগে বেশ কয়েক বার এসব বিষয় নিয়ে মারধরও করেছে। তবে আমি আমার বোন আসমা ও শাকিল ভাইয়াকে মাঝে মাঝে ঘুরতে যেতাম।

আসমার মা হাসিনা জানান, ৩/৪ বছর আগে আমি একটা মামলায় পড়ি। ওই সময় কুমারখালী থানায় গিয়ে পরিচয় হয় সৌমেন রায়ের সাথে। পরে আমার মেয়ে আসমার সাথে সম্পর্ক হয় সৌমেনের। পরে তারা দুজন বিয়ে করে।

নিহত আসমা ও তার শিশু সন্তান নিয়ে মামা বাড়ি কুমারখালীর পান্টি ইউনিয়নের নাতুড়িয়া গ্রামে ছিলেন। সেখান থেকে সৌমেন খুলনা নিয়ে যাওয়া কথা বলে আসমাকে ডেকে নিয়ে আসে। রোববার সকাল ৯টার দিকে খুলনায় নিয়ে যাওয়ার কথা বলে সৌমেন এই ঘটনা ঘটিয়েছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,