আবারো লাইকি ভিডিওর ফাঁদে কিশোরী ধর্ষণ

জাতীয়ঃলাইকি ভিডিও করার কথা বলে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা। ঘটনাটি ঘটে সিলেটের জাফলং এ। ধর্ষণের ঘটনা ঘটে গত ১৯ মে।

ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। বর্তমানে তারা জগন্নাথপুর উপজেলা বসবাস করছেন। তার বাবা পেশায় একজন রিকশাচালক।

সংবাদ সম্মেলনে কিশোরীর বাবা বলেন, সম্প্রতি লাইকি অ্যাপে ভিডিও প্রকাশের মাধ্যমে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার টিলাগড় এলাকার লিজা নামের এক মেয়ের সঙ্গে তার মেয়ের পরিচয় হয়। তার মাধ্যমে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাণীগাজী গ্রামের আব্দুল লতিফের ছেলে জুবায়ের আহমদ ওরফে মি. ফান্নী আহমদের সঙ্গে ফোনে পরিচয় হয়। জুবায়ের বর্তমানে সিলেট নগরের শিবগঞ্জ লামাপাড়া এলাকার মোহিনী ৮৩/এ বাসায় তার বোনের সঙ্গে থাকেন। তারা ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ করতেন। জুবায়ের মি. ফান্নী আহমদ নামে লাইকি অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ভিডিও প্রকাশ করতেন।

লিজা ই তাকে তাকে লাইকি ভিডিও করার জন্য জাফলং যাবার প্রস্তাব দেয়।জাফলং যাবার পথে লিজা তাকে সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় জুবায়েরের বাসায় নিয়ে যায়,কারন জানতে চাইলে বলে ড্রেস চেঞ্জ করেই তারা রওনা দিবে,এরপর তাকে সেখানে নাস্তা খেতে দেওয়া হয়।নাস্তা খাবার পরপর ই তার শরীর খারাপ লাগতে শুরু করে,এরপর জুবায়ের সারারাত ধরে ধর্ষণ করে তাকে।

এ ঘটনায় গত ২৬ মে সিলেটের শাহপরাণ থানায় অভিযোগ করেন কিশোরীর বাবা। পরে বিষয়টি তদন্ত ও সরেজমিনে তদন্ত করে ১ জুন মামলা রুজু হয়। বর্তমানে আসামিরা পলাতক।

  •  
  •  
  •  
  •  

Tags: