পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার আসামী ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্কঃ পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদকের মামলায় সাত দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এ ছাড়া তিন নারীকে তিন দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, আজ আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।
এর আগে পুলিশ নাসির ইউ মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করে। এই মামলায় লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধাকে (২৪) গ্রেপ্তার দেখানো হয়।

চিত্রনায়িকা পরীমনি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল সোমবার সাভার থানায় মামলা করেন।
পরীমনি রোববার রাতে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের জানান, গত ৮ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমির সঙ্গে বাইরে বের হন। বন্ধুটি তাঁদের নিয়ে যান আশুলিয়ার একটি ক্লাবে। সেখানে মদ্যপানরত কয়েকজনের সঙ্গে পরীমনির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তাঁর মুখে পানীয়র গ্লাস চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মারধর করা হয় পরীমনির সঙ্গে থাকা জিমিকেও।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,