টিকা দেওয়ার পরই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান – সংসদে শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের টিকা প্রদানের পর সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। টিকা দেওয়ার পর সরাসরি উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হবে বলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

লিখিত প্রশ্নোত্তরে তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের সকলকে অগ্রাধিকারভিত্তিতে দ্রুততম সময়ে মধ্যে করোনাভাইরাসের টিকার আওতায় নিয়ে আসা হবে। আবাসিক শিক্ষার্থীদের দিয়ে টিকা প্রদানের কর্মসূচি শুরু হবে। টিকা প্রদানের পর হলসমূহ খুলে দেওয়া হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের সরাসরি ক্লাস শুরু হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, সারা বছর শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে সেজন্য একটি ডেডিকেটেড টেলিভিশন চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,