আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা
নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন আলোচিত ধর্মীয় বক্তা ত্ব-হা মুহাম্মদ আদনান। তাকে উদ্ধারের পর সংবাদ সম্মেলনে এমনটাই বলেছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সংবাদ সম্মেলনে বলা হয়, নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে রংপুর ডিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
এরআগে বিকেল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে রংপুরের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। শুক্রবার দুপুরে তার শ্বশুরের বাসায় তাকে পাওয়া যায়।

