মাসে লোকসান ২ কোটি টাকা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, জেলার ৬৭টি ইউনিয়নে ৪ হাজার ৩৪৫ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়েছে। ১ লাখ ৭২ হাজার ৪৯৩টি বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত। ১১৪১টি শিল্পে, ৮ হাজার ৭৩৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে, ৩১৬টি গভীর নলকূপে ও ৪ হাজার ৫৩৬টি অগভীর নলকূপে বিদ্যুত্ সংযোগ দেয়া হয়েছে।
ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতির বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদনে বর্ণিত তথ্যে জানা যায়, ১৯৯৬ সাল থেকে ঝিনাইদহে পল্লী বিদ্যুত্ সরবরাহ শুরু হয়। এখনও জেলার ১৯৮টি গ্রামে বিদ্যুত্ পৌঁছেনি। সিস্টেম লস ও চুরি-চামারিসহ নানাবিধ কারণে প্রতিমাসে দু’কোটি টাকা করে লোকসান হচ্ছে। ২০১৪-২০১৫ অর্থবছর পর্যন্ত মোট পরিচালন মার্জিনের পরিমাণ স্ফীত হয়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৮১ লাখ ২৪ হাজার ৪৫৬ টাকা। আর দীর্ঘমেয়াদী মোট ঋণের পরিমাণ দাড়িয়েছে ২১৯ কোটি ৬৭ লাখ ২৬ হাজার টাকা। মেয়াদ উত্তীর্ণ সুদের পরিমাণ ৩৮ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঋণ ৭১ কোটি ১৯ লাখ ৯০ হাজার টাকা।

