প্রতিবেশীদের কটূক্তিতে করোনা আক্রান্ত ব্যক্তির আত্মহত্যা
নিউজ ডেস্কঃ মানুষের কটূক্তি সহ্য না করতে পেরে আব্দুর রাজ্জাক (৫০) নামের করোনাক্রান্ত এক ব্যক্তি গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।চুয়াডাঙ্গায় রোববার সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের হঠাৎপাড়ার শাহাজুদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি গরুর ব্যবসা করতেন বলে পরিবার জানায়। আব্দুর রাজ্জাক বেশ কিছু দিন ধরে জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ১৬ জুন তার করোনা পজিটিভ হয়। এরপর তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়।তারপর আব্দুর রাজ্জাক ছাড়পত্র নিয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন। বাড়িতে আসার পর উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করে দেয়। এতে গ্রামের অন্য মানুষের কটূক্তি ও সামাজিক হেয় প্রতিপন্ন হওয়ায় রোববার সকালে কোনো এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।পরে পুলিশ এসে বডি উদ্ধার করে। আব্দুর রাজ্জাকের স্ত্রী ময়না খাতুন বলেন, আমার স্বামীর করোনা শনাক্তের পর হাসপাতালে ছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পর আমরা সবাই তার থেকে বিচ্ছিন্ন ছিলাম। হাসপাতালে থাকলে আমার স্বামী আত্মহত্যা করতেন না।…

