রাজশাহীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের পর হত্যা

নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধর্ষণের পরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে হত্যা করা হয়েছে।আজ রবিবার(২০জুন) ভোরে ঘটনাটি ঘটে।

কাকনহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, দশ বছর বয়সী ওই শিশু উপজেলার পাকরি ইউনিয়নের বাসিন্দা।আজ সকাল দশটার দিকে পুলিশ তার বাড়ির কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যারা জানায়, শিশুটি তার বাবা-মায়ের সাথে রাতের খাবার শেষে গত রাত ১১ টার দিকে ঘুমোতে যায় তবে সকালে তাকে নিখোঁজ পাওয়া যায়।

কয়েক ঘন্টা পরে, স্থানীয়রা তার মরদেহ খুঁজে পেলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়।তারপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সদস্যরা জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তথ্য আলামত দেখে বোঝাই যায় ধর্ষনের পরে হত্যা করা হয়েছে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান জানান, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,