নির্বাচনী সহিংসতায় ভোলায় একজনের মৃত্যু
নিউজ ডেস্কঃ নির্বাচনী সহিংসতায় ভোলার চরফ্যাশনে মনির (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরোও একজন।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন বাশাক এ তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার (২১ জুন) সকাল ১১ টার উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

