প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি, যুবক গ্রেফতার

hasina

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া ফয়সাল আহম্মেদ মিনা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৪ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরআগে, মঙ্গলবার রাতে এ ব্যাপারে গোপালগঞ্জ শহরতলীর চরমানিকদাহ গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মাসুদ মামলা বাদী হয়ে মামলা দায়ের করেন।

জানা যায়, গত ১৬ জুন বিকেল ৩টায় ফয়সাল আহম্মেদ তার নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দেন, ‘অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এতোদিন দেখা করতে চেয়েছি। যাতে গণভবনে গিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেরবো। শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারবো না। আমার কোন ক্ষমতা নাই। এ জন্য বার বার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিলাম যাতে যে কোন একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেলবো। কিন্তু বার বার চেষ্টা করেও পারলাম না। যে দেখা করার সুযোগ পাবো সেদিন মেরে ফেলবো। ইনশাল্লাহ।’

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ ফেসবুকে এ ঘটনার সত্যাতা পেয়েছে। গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: