পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলার আসামীর জামিন মঞ্জুর

নিউজ ডেস্কঃ পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকীর (অমি) জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা তাদের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে নাসির ও অমিকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। আর তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি আদালত তাদের জামিন দেন।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,