নাটোরের তেবারিয়া হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের তেবাড়িয়া হাটে নিরাপদে ব্যবসা পরিচালনা ও পরিচ্ছন্নতা রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে সদর থানা পুলিশ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
অবৈধ দখলকারীদের বেশ কয়েক দফা নোটিশ দেওয়ার পরেও তারা আইন অমান্য করায় এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, তেবাড়িয়া হাটের ব্যবসার পরিবেশ নষ্ট করার মতো বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে। এসব স্থাপনার মালিকদের ইতিপূর্বে বেশ কয়েক দফা নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ দখলকারীরা কেউ তাদের স্থাপনাগুলো সরিয়ে নেননি। সে কারণে বৃহস্পতিবার ওই সকল অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ শুরু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

