মহেশপুরে উপজেলা বিএনপির সেক্রেটারীকে মারপিট
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ মহেশপুর উপজেলার পদ বঞ্চিত ছাত্রদলের কর্মীদের হাতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোমিনুর রহমান মোমিন গুরতর আহত হয়ে মহেশপুর হাসপাতালে ভর্তি হয়েছে। সকালে উপজেলা পার্টি অফিসে এক সভা চলাকালীন সময়ে পদ বঞ্চিত ছাত্রদলের কিছু কর্মী আচমকা এসে ঐ মিটিংএ হামলা করে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. এ.এ আব্দুল আহাদ জানান, ছাত্রদলের গ্রুপিং-এর কারণে এই ঘটনা ঘটেছে। একদল উচ্ছৃঙ্খল ছাত্রদলের কর্মীরা লাঠি সোটা নিয়ে হামলা করে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি শুনার পর বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাকে হাসপাতালে দেখতে যান।

