বেতন বৈষম্য দুরীকরনসহ বিভিন্ন দাবীতে কুড়িগ্রামে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম :
স্বাস্থ্য সহকারীদের পদ আপগ্রেডেশনের মাধ্যমে বেতন-ভাতা দুরীকরন ও ইন সার্ভিস ডিপ্লোমার দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ এ্যাসিষ্ট্যান্ট এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা দুই দফা দাবীতে আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি শফিউর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশে বেতন বৈষম্য দুরীকরনসহ পদমর্যাদা পরিবর্তনের ঘোষনা দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে তা বাস্তবায়নের দাবী জানান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

