শৈলকুপা থানা হাজতে এক হাজতির মৃত্যু

ঝিনাইদহ:
ঝিনাইদহ শৈলকুপা থানা হাজতে শুক্রবার সকাল ১০ টার দিকে আত্মহত্যার চেষ্টা করে। কাজল মন্ডল (২৫) নামের এক হাজতী হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। মৃত কাজল মন্ডল শৈলকুপা উপজেলার রাজাপুর গ্রামের জুলহাস আলীর ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, মৃত কাজল মন্ডল একজন মাদকসেবি, তার নামে কুষ্টিয়ার ইবি থানায় মাদকদ্রব্য আইনের একটি ওয়ারেন্ট ছিল। সেই মামলায় গতরাতে অভিযান চালিয়ে তার বাড়ী থেকে ২০ পুড়িয়া গাজাসহ গ্রেফতার করা হয়। দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে সে মারা যায়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ শারমিন আহমেদ জানান, মৃত কাজল মন্ডল হাসপাতালের আসার আগেই মারা যায়।

  •  
  •  
  •  
  •