ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে আনিসুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে কালীগঞ্জ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন এ কারাদন্ডাদেশ প্রদাণ করেন।

পুলিশ জানায়, কালীগঞ্জ থানা পুলিশ গেল রাতে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে গাজাসহ আনিসুর রহমানকে আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ৭ (ক) ধারায় আনিছুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আনিসুর উপজেলার দুধরাজপুর গ্রামের ইউনুস মণ্ডলের ছেলে।

  •  
  •  
  •  
  •