ট্রাকের ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদরের হাটগোপালপুর এলাকায় ছাগল বান্দার মোড়ে ট্রাকের সাথে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নারীসহ ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর আড়াইটার দিকে। নিহতরা হল জেলার সদর উপজেলার ফুরসুন্ধি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম লাটু (৫০) ও একই উপজেলার ধননঞ্জয়পুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী সায়রা খাতুন হীরা (৫১)। আহতদেরকে স্থানীয় হাটগোপালপুর ক্লীনিকে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, দুপুরের দিকে জেলা সদরের নারিকলেবাড়িয়া থেকে কাঠ বোঝাই একটি ট্রাক হাটগোপালপুর এলাকার ছাগল বান্দা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখো-মুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি চুর্ন-বিচুর্ন হয়ে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী সায়রা খাতুন ও রবিউল ইসলাম নিহত হয়। আহত হয় অপর ৩ যাত্রী। আহতেরকে উদ্ধার করে স্থানীয় ক্লীনিকে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  •  
  •  
  •  
  •