নিউইয়র্কে বাংলাদেশী কৃষিবিদদের নতুন সংঠনের যাত্রা
সাইফুল আজম সিদ্দিকি, যুক্তরাষ্ট্র থেকে:
বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক এর জ্যামাইকার হিলসাইড এভিনিউ এর তাজমহল পার্টি হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান কৃষিবিদদের এক মিলনমেলা বসে শনিবার সন্ধ্যায়। বাংলাদেশী কৃষিবিদের ঐক্য, সংহতি ও সৌহার্দের অঙ্গিকার নিয়ে গঠিত ‘বাংলাদেশী এগ্রিকালচারাল সায়েন্টিস্টস ইন আমেরিকা’ (বাসা) সংগঠনটির প্রথম কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের কনসাল জেনারেল শামীম আহসান।
নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডি.সি. ও ম্যারিল্যান্ড ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যের কৃষিবিদ তাদের পরিবার পরিজন নিয়ে জমায়েত হন এ মিলন মেলায়। দীর্ঘদিন কৃষিবিদদের সংগঠন বিমুখতা, অনৈক্য ও বিভেদের অবসান ঘটানোর লক্ষ্য নিয়েই নতুন এ কমিটির যাত্রা শুরু। অনুষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট্য ছিল অতিথি শিল্পীকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। নাচে গানে গরম হয়ে উঠে জ্যামাইকার বসন্তের হাল্কা শীতের বাতাস । বহুদিন পর দেখা মেলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ফেলে আসা বন্ধু বান্ধবিদের। ছেলে-মেয়ে, বাবা-মা, শশুর-শাশুরী নিয়া সকলে হাজির ছিল এ অনুষ্ঠানে।
সন্ধ্যা ৬ টায় শুরু অনুঠানটি শুরু হয়ে আড্ডা হাসি গানে মধ্যরাত পেরিয়ে যায় এ জমায়েত। স্বাধীনতার মাসে দেশাত্মবোধক গান সূর্যোদয়ে তুমি, সূর্য আস্থে তুমি গান দিয়ে সাংস্কৃতিক পর্বের শুরু হয়। শেষ হয় গ্রাম বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের ফ্যাশান শো দিয়ে। বাংলাদেশের প্রবাসী শিল্পী শাহ মাহাবুব ছাড়াও কৃষিবিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
সভায় উল্লেখযোগদের মধ্যে কৃষিবিদ নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান, আব্দুস সবুর, ড. গোলাম সানদানী তরফদার, সৈয়দ মিজানুর রহমান, মনোয়ারুল ইসলাম মনোয়ার, মূহাম্মদ শফিকুল ইসলাম পলাশ, মোহাম্মদ আনোয়ার সাদত, মোঃ মনজুরুল হক, মোঃ আনিসুল হক সোহেল, আবদুল্লাহ জাহিদ, আবু আর করিম, দেলোয়ার হোসেন মিয়া, হুমায়ুন কবির, বশির আহমেদ, তানভীর সিদ্দিকী (রনী) প্রমূখ। এছাড়া নিউ ইয়র্কের বিভিন্ন মিডিয়া ব্যাক্তিত উপস্থিত ছিলেন। সংগঠনটি পুরোপুরি অরাজনৈতিক বলে জানালেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
কার্যকরী কমিটি:
নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি ড. মনজুরুল হক, সহ সভাপতি আসাদুজ্জামান কিরন, সাধারন সম্পাদক নুরুজ্জামান (জামান), যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ বিটুল, কোষাধ্যক্ষ ফাহমিদা আক্তার হ্যাপী, সাংগঠনিক সম্পাদক এবিএম পাঠান, সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা কান্তা, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক (সোহেল), প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সমাজ কল্যান সম্পাদক দেলোয়ার হোসেন মিয়া, গন সংযোগ সম্পাদক মোঃ তারেক আরাফাত, কার্যকরি সদস্য সিরাজুল ইসলাম, হান্নান মজুমদার ইথার, রাজিবুল হাসান, খাইরুন নাহার নীলা, শফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, মল্লিকা রয় (পিউ), নাজনিন খান।
এর নতুন কার্যকরি কমিটি গত ১২ ই মার্চ শনিবার জ্যামাইকার তাজমহল রেষ্টুরেন্টে গঠিত হয়।

