গোপালপুরে প্রতারকদের মাজার গুড়িয়ে দিলেন ইউএনও

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: 

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল এলাকায় ভন্ড প্রতারকদের কৃত্রিম ভাবে তৈরি তথাকথিত হঠাৎ গজিয়ে উঠা মাজার গতকাল সোমবার বিকেলে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এতে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসি।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, পৌরশহরের ডুবাইল চেয়ারম্যান পাড়া এলাকার একদল ভ- প্রতারকচক্র ওই গ্রামে একটি পুকুরের মধ্যে সম্প্রতি মাজার গজানোর গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে। একটি উঁচু মাটির ঢিবিকে লাল সালু কাপড় দিয়ে সাজিয়ে কৃত্রিম মাজার বানিয়ে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করছিল।

রাতে সেখানে গান-বাজনার আসর বসাতো। রোগ আরোগ্যের জন্য পুকুরের কাদা বোতলে ভরে দিত প্রতারক চক্র। এতে এলাকার সচেতন মুসুল্লিরা প্রতিবাদ জানালে মাজার সংশ্লিষ্ট লোকজন তাদের নানা রকম হুমকি প্রদান করে।

এলাকাবাসী এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ইউএনও মো. মাসূমুর রহমান, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলামসহ থানা পুলিশের সহযোগিতায় সোমবার বিকেলে মাজারটি ভেঙ্গে গুড়িয়ে দেন। প্রতারকদের এধরনের কাজ থেকে বিরত থাকার জন্য মৌখিক ভাবে সতর্ক করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: