বিধিনিষেধের শেষ দিনে গ্রেফতার আরো ১৯৮ জন !

নিউজ ডেস্ক:

কঠোর বিধিনিষেধের শেষ দিনে এসে বাইরে বের হয়ে রাজধানীতে আরও ১৯৮ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া জরিমানা করা হয়েছে ১২ লাখ টাকা।

মঙ্গলবার (১০ আগস্ট)  এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, সকাল থেকে ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ১৯৮ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৫১০টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ। জরিমানা করা হয় ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা

  •  
  •  
  •  
  •