বরিশালে ৩০০০ পিস ইয়াবা জব্দ

নিউজ ডেস্ক:

বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার নাছিমনগর এলাকার মো. ইউসুফ ফকির (৪১) ও চট্টগ্রাম জেলার হরিশপুর এলাকার মো. মামুন (৩৫)।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইব্রাহীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ আগস্ট) রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে পালানোর চেষ্টাকালে ইউসুফ ফকির ও মো. মামুনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

  •  
  •  
  •  
  •