তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষ: আহত ৮
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আজ সকালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ দুপুরে ওই গ্রামের আব্দুল রশিদের ছাগল একই গ্রামের বকুলের ক্ষেত খায়। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন রাম দা, হাসুয়া, ধাল সড়কি সহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের নারীসহ ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

