আজ দুপুরে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক:

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলের দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে আজ মঙ্গলবার সকালে চন্দ্রিমা উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ নেতাকর্মীরা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেখানে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সাজোয়া যান মোতায়েন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •