কুড়িগ্রামে গ্যাসের দাবীতে রংপুর বিভাগ সমিতির মানববন্ধন
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধ:
রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাস সরবরাহের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বৃহত্তর রংপুর বিভাগ সমিতি, ঢাকা।
রোববার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রংপুর বিভাগের ৮ জেলায় প্রাকৃতিক গ্যাস সরবরাহসহ কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে এ মানববন্ধন কমর্সূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর বিভাগ সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের, সহ-সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম, প্রফেসর হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এ বিভাগে কৃষি, প্রাকৃতিক ও খনিজ সম্পদ রয়েছে। তাই এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গ্যাস সরবরাহ জরুরী। পাশাপাশি উত্তরের জনপদ কুড়িগ্রামকে এগিয়ে নিতে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে কুড়িগ্রাম থেকে ঢাকা আন্তনগর ট্রেন সার্ভিস চালু ও একটি পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানান তারা।

