নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

hasina

নিউজ ডেস্কঃ

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেন তিনি।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদরদপ্তরের উত্তরের লনে বাগানে বৃক্ষরোপণ ও একটি বেঞ্চ উৎসর্গ করবেন তিনি।

  •  
  •  
  •  
  •